মঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

সাতক্ষীরা আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

প্রতিবেদক
Time News
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ২:২২ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি:ঃ
আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য’র বিরুদ্ধে। এঘটনায় গোয়ালডাঙ্গা বাজারের বিভিন্ন স্টুডিও ও মোবাইল সিম বিক্রয়ের দোকানে উপচে পড়া ভিড় করতে দেখা গেছে সাধারণ জনগণের। সরেজমিন গেলে একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালডাংগা বাজারে সহস্রাধীক নারী-পুরুষ এনআইডি কার্ডের ফটোকপি, ২কপি ছবি এবং নতুন সিম কিনে বিকাশ নম্বর খোলা হচ্ছে। এ ব্যাপারে জামালনগর গ্রামের ছকিনা, মনিরুল, আকলিমা সহ অসংখ্য ভুক্তভোগী জানান, ইউপি সদস্য রকিবুজ্জামান আমাদের বলেছে সবাই এনআইডি কার্ডের ফটোকপি, ২কপি ছবি এবং নিজ নামে নতুন সিম কিনে বিকাশ খুলে আমার কাছে দিয়ে যাবে। আমি তোমাদের সবাইকে কার্ড করে দেব। আইসিটি কর্মকর্তা বড়দল ইউপির চেয়ারম্যান আক্তার ফারুক বিল্লাহ বলেন, আমাদের এমন কোন নির্দেশনা আসে নাই। অভিযুক্ত ইউপি সদস্য রকিবুজ্জামানের একটা অডিও বার্তায় পাওয়া গেছে ফ্যামিলি কার্ড তৈরি করার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইউপি সদস্যের কাছে একাধিকবার ফোন দিলে ফোন কলটি রিসিভ না করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ফ্যামিলি কার্ডের কোন সরকারি নির্দেশনা আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। এমন ঘটনা আপনার মুখে শুনলাম। তবে যদি কেউ লিখিত অভিযোগ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও

আশাশুনির বড়দলের জাহিদুল  এক মাস নিখোঁজ

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ 

সাতক্ষীরা আশাশুনিতে শান্তি ও সম্প্রীতি সার্কেলের কনফারেন্স ও মতামত গ্রহন

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান 

মালিকানা জমি ও স্থাপনার ক্ষতি পুরণের দাবিতে,, ‎ডুমুরিয়ায় ঝুলে আছে হাসানপুর ব্রিজ নির্মাণ কাজ !

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে  সভাপতির উপর ন্যক্কারজনক হামলা

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা