সোমবার , ২ মার্চ ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আশাশুনিতে দুইটি এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

প্রতিবেদক
Time News
মার্চ ২, ২০২৬ ২:১১ অপরাহ্ণ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি::::
আশাশুনিতে দুইটি ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) বেলা ১২টায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভা শেষে সুইস এম্বাসি এবং ইনফান্টস ডু মন্ডে (ইডিএম)–এর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ’রিডিসিং ক্লাইমেট চেঞ্জ ইনডিউসড হেলথ হেজার্ড অব প্রেগনেন্ট উইমেন চিলড্রেন এন্ড এডোলসেন্ট গার্ল (রিচ) প্রকল্পের আওতায় এ ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্স প্রদান করা হয়েছে। দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টর শামীমা আক্তার শিমুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স হস্তান্তর ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিতীশ চন্দ্র গোলদার, আরএমও ডাঃ প্রসূণ কুমার মন্ডল, জেলা বিএনপির সদস্য সম হেদায়েতুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর নুরুল আফছার মুর্তজা প্রমুখ।
এছাড়াও ইএসডিওর এপিসি সামসুল হক মৃধা, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি হস্তান্তর করা হয়েছে প্রতাপনগর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে, যা আনুলিয়া ইউনিয়নকেও সেবার আওতায় যুক্ত করবে। অপরটি পরিচালিত হবে আশাশুনি সদরের গাইয়াখালি কমিউনিটি ক্লিনিক ও প্রতাপনগরের কোলা কমিউনিটি ক্লিনিকের (নদীর এপার ) সমন্বয়ে।এই ইকো-ফ্রেন্ডলি মোবাইল এম্বুল্যান্সগুলো ইলেকট্রিক ও সোলার চার্জিং সুবিধাসম্পন্ন। এতে রয়েছে জরুরি চিকিৎসাসেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, যেমন—অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, পেশেন্ট বেড এবং রোগীর সহযোগীর বসার ব্যবস্থা। ফলে দুর্গম ও উপকূলীয় অঞ্চলে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে রোগী পরিবহন ও প্রাথমিক সেবা প্রদান সম্ভব হবে।রিচ প্রকল্প মা, শিশু ও কিশোরীদের জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি নিরসনে আশাশুনি উপজেলার আশাশুনি সদর, আনুলিয়া ইউনিয়ন ও প্রতাপনগর ইউনিয়নে কাজ করছে। উপকূলীয় এই অঞ্চলে লবণাক্ততা, তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় প্রকল্পটি সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা জোরদার, রেফারেল ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্য অবকাঠামো সংস্কারের মতো কার্যক্রম বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে রিচ প্রকল্পের সংক্ষিপ্ত উপস্থাপনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুকুল হক মাসুক। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম ও প্রত্যাশিত প্রভাব তুলে ধরে বলেন, এই উদ্যোগ উপকূলীয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য টেকসই ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার এবং ইডিএম-এর কান্ট্রি ডিরেক্টর ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের অবকাঠামো সংস্কার কাজ পরিদর্শন করেন এবং সংস্কার শেষে নতুন রূপে পরিণত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এই সংস্কারের ফলে স্থানীয় জনগণ আরও উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়।স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং জলবায়ুজনিত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে রিচ প্রকল্প তার কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

সাতক্ষীরা আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

আশাশুনিতে দুইটি এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

সাতক্ষীরা নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরা বংশিপুর আশা পেট্রোল পাম্পে তৈল পাননি জরুরি পরিসেবার মানুষেরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নবৃদ্ধ

দক্ষিণ কাটিয়ায় চুরি ও মাদক ঠেকাতে এলাকাবাসীর মতবিনিময়..

জলবায়ু ও বজ্রপাত ঝুঁকি রোধে আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন,হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিস্কার

সাতক্ষীরা আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট