শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 

প্রতিবেদক
Time News
জুলাই ২৫, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার বুধহাটায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পরিষ্কার কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী এড. শহীদুল ইসলাম ও জামায়াতে ইসলামী বুধহাটা শাখার সদস্যরা। শনিবার (২৫ জুলাই) ভোর ৬ টা হতে দুপুর ১২.৫০ টা পর্যন্ত বুধহাটা পশ্চিমপাড়া ও হাবাসপুর এলাকা থেকে শুরু করে বুধহাটা পূর্বপাড়ার স্লুইস গেট পর্যন্ত পরিস্কার করা হয়। উপজেলার বুধহাটা বাজারের মধ্য দিয়ে প্রবাহিত বেতনা নদী সংযুক্ত খালের দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেন বুধহাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. শহিদুল ইসলাম। সরেজমিনে দেখা যায়, এড. শহিদুল ইসলাম নিজে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে খালের ময়লা- আবর্জনা অপসারণে অংশ নেন। দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন বর্জ্য ও আবর্জনা ফেলার কারণে খালটি প্রায় ভরাট হয়ে পড়েছিল। এতে পানি চলাচল ব্যাহত হওয়ায় সামান্য বৃষ্টিতে বুধহাটা, কুল্যা, হাবাসপুর, কুলতিয়া, চাঁদপুরসহ আশপাশের কয়েকটি গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। ফলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি, উঠান ও সড়কে পানি জমে জনজীবন চরম দুর্ভোগে বিপর্যস্থ হয়ে পড়ে। অনেক সময় মানুষের বসতঘরেও পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে থাকে। স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে এড. শহিদুল ইসলাম নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কারের উদ্যোগ নেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলমান এ কার্যক্রমে ইতোমধ্যে খালের পানি প্রবাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসময় কচুরিপানা, ঘাস ও লতাপাতায় ভরা খাল পরিষ্কার করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়। বুধহাটা অনতাকুড় বিলের পানি ও হাবাসপুর বিলের পানি নিস্কাশনে দক্ষিণ বিল, কামারকুড় বিলের পানি (আংশিক) ও কুল্যার মোড়ের পাশের বিলের পানি নিস্কাশনে স্লুইস গেট ও খাল নিজস্ব অর্থায়নে পরিষ্কার করেন সাতক্ষীরা জজকোর্টের এপিপি ইউপি চেয়ারম্যান প্রার্থী এড শহিদুল ইসলাম। এ সময় ওয়ার্ড জামাতের সভাপতি আবুল কালাম, যুব বিভাগের সেক্রেটারি আজাহারুল ইসলাম, বুধহাটা ওয়ার্ড বিএনপি সভাপতি শওকাত, সেক্রেটারি রফিকুল ইসলাম, মোবারক হোসেন, মাজেদ, রবিউল ইসলাম, ইউনুস, নজু, ইসলাম, মিলন, আহসান, রিজাউল ইসলাম প্রমূখ তার সাথে ছিলেন।
এড. শহিদুল ইসলাম বলেন, “জনগণের কষ্ট দেখে আমি চুপ করে থাকতে পারিনি। এই খালটি পরিষ্কার হলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। মানুষের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে সবাইকে সচেতন হয়ে খালে বর্জ্য না ফেলার আহ্বান জানাচ্ছি।”
এ উদ্যোগকে স্থানীয় সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন। অনেকেই জনস্বার্থে এ ধরনের স্বেচ্ছাশ্রম মূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

কমলগঞ্জে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, চা শ্রমিকদের হাসপাতাল ঘেরাও

ডুমুরিয়ায় শোভনা -ভদ্রদিয়া ব্রীজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিবাদের মুখে কাজ বন্ধ,তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রকৌশলীর….

সাতক্ষীরা আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে  সভাপতির উপর ন্যক্কারজনক হামলা

সাতক্ষীরা তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত