শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

প্রতিবেদক
Time News
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ

‎এস রফিক, ডুমুরিয়া:::

‎খুলনা ৫ আসনে সনাতনীদের ভোটে ধানের শীষের

বিজয়। এমনটি আখ্যায়িত করে বিএনপির অনেক বড় বড় নেতা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বাস্তবেও তাই। আওয়ামী দুর্গে,বিএনপির হানা। তবে বিএনপির প্রভাবশালী নেতাদের নিজ নিজ কেন্দ্রে কিন্তু ভরাডুবি হয়েছে। তথ্যানুসন্ধানে জানা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায় বেশীর ভাগ নারীরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন।

 

‎দীর্ঘ প্রতীক্ষার পর লম্বা লাইনে প্রতিটি কেন্দ্রে সনাতনীদের উপস্থিতিতে ভোট প্রদান।যার প্রমাণ রয়েছে ফলাফল সিটে। বিশ্বাস, ভালোবাসা ও আস্থার জায়গা থেকে এর বিকাশ ঘটেছে এমনটি দাবি অনেক নেতা কর্মীর।এখন প্রশ্ন কি কারণে এত জয় জয়াকর? আর এর নেপথ্যে কারা? এ ভালোবাসা ও আস্থা ধরে রাখার উপায় কি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে মাঠে আমরা। এ নিয়ে কথা হয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের সাথে।

 

 

তিনি বলেন সংখ্যালঘু কিছু নেই। আমরা সবাই বাঙালি, হিন্দু-মুসলিম ভাই ভাই।একই জনপদে সূখে দুঃখে বসবাস মোদের।আর আজীবন এ ভাবে মিলে মিশে থাকতে চাই। আমাদের আচারণ ও আশ্বাসে এক মত তারা।যে কারণে ভোট দিয়ে সেটি তারা প্রমাণ করে দিয়েছে। তিনি আরো বলেন বিশেষ করে হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রতি

 

 

আমাদের দায়বদ্ধতা রয়েছে।জীবন দিয়ে হলেও সূখে দুখে পাশে থাকবে জাতীয়তাবাদী দল বিএনপিও। অপর এক প্রশ্নের জবাবে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট খুলনা জেলার আহ্বায়ক বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক নিত্যানন্দ

 

মন্ডলের সাথে। তিনি বলেন হিন্দু সম্প্রদায়ের আস্থা ফিরাতে ও জাতীয়তাবাদী দল বিএনপির ছায়া তলে আনতে দির্ঘ দিন ধরে কাজ করে আসছি। উপজেলা বিভিন্ন এলাকায় সনাতনী সমাবেশ,হিন্দু সম্প্রদায়ের আচারানুষ্ঠানে অংশগ্রহণ,মতূয়া মহাসমাবেশসহ নানা ভাবে হিন্দুদের সংগঠিত করা হয়েছে। বান্দা কলেজিয়েট স্কুল মাঠে আয়োজিত মতুয়া মহাসমাবেশে হাজার হাজার মতুয়া সংঘের ভক্ত বৃন্দের উপস্থিতিতে ওড়াকান্দি শ্রীধামের মতুয়্যাচার্য্য শ্রী পদ্মনাভ ঠাকুর নিজেই হাজির হয়ে

 

 

এবারের নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের দল বিএনপিতে ভোট প্রদান করার জন্য সকলের প্রতি আহবান জানান। যে কারণে সনাতনীরা আস্থার জায়গা হিসেবে বিএনপিকে বেছে নিয়ে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রদান করেছে। আর এ আস্থা ধরে রাখতে তাদের প্রতি ভালোবাসা ও সুখে দুখে পাশে থাকতে হবে। এ জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মী আন্তরিক থাকতে হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মালিকানা জমি ও স্থাপনার ক্ষতি পুরণের দাবিতে,, ‎ডুমুরিয়ায় ঝুলে আছে হাসানপুর ব্রিজ নির্মাণ কাজ !

আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও

Hello world!

Hello world!

আশাশুনিতে দুইটি এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরন

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুট, থানায় এজাহার দাখিল

কমলগঞ্জে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, চা শ্রমিকদের হাসপাতাল ঘেরাও

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

পবিত্র মাহে রমজান উপলক্ষে যুবদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত