শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুট, থানায় এজাহার দাখিল

প্রতিবেদক
Time News
মার্চ ৭, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ণ

বিএম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলায় মৎস্য ঘেরে জাল টেনে মাছ লুট ও বাঁধ কেটে ঘের একাকার করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ঘের মালিক গাজীপুর গ্রামের শমছের সরদারের ছেলে আলম সরদার বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
মহিষকুড় গ্রামের মৃত মহির উদ্দীন মোল্যার ছেলে হারুন মোল্যা, কাকড়াবুনিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের ছেলে নায়েব আলী, গাজীপুর গ্রামের মৃত মোক্তার মোড়লের ছেলে কোহিনুর মোড়ল, মৃত ছাত্তার মোড়লের ছেলে সুমন মোড়ল, মহিষকুড়ের নায়েব আলীর ছেলে সোহেল সরদার, মহিষকুড় গ্রামের হারুন মোল্যার ছেলে তৌহিদ মোল্যা (২৪), পিতা-মোঃ হারুন মোল্যাসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে অভিযুক্ত করে এজাহার সূত্রে জানাগেছে, বাদী গাজীপুর মৌজায় ৩বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ভোগ দখলে থেকে মৎস্য চাষা করে আসছেন। ঘেরের পাশে অভিযুক্ত হারুন মোল্যার শ্যালক নায়েব আলীর মৎস্য ঘের আছে। তারা বাদীর মৎস্য ঘের জবর দখল করার পায়তারা করা সহ ক্ষয় ক্ষতি ও হয়রানী করে আসছিল। এরই জের ধরে তারা বে-আইনী জনতাবদ্ধে হাতে লোহার রড, ধারালো দা, কোদাল, লাফনা, টানা জাল, খেপলা জাল ও বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে গত ৫মার্চ রাত অনুমানিক ১০টার সময় বাদীর মৎস্য ঘেরে অনধিকার প্রবেশ করে, টানা জাল টেনে অনুমানিক ৪/৫ মন বাগদা ও গলদা চিংড়ী মাছ সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ যার মূল্য অনুমানিক ১,৪০,০০০ টাকার মাছ ধরে নেয়। বাদী জানতে পেরে ঘেরে গিয়ে টচ্ লাইটের আলোয় তাদেরকে চিনতে পেরে মাছ ধরতে মৌখিকভাবে বাধা নিষেধ করে। বিবাদীরা বাঁশের লাঠি দিয়ে বাদীকে এলোপাতাড়ী মারপিট করে নিলা ফোলা জখম করে। শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। মৎস্য ঘেরের তিন স্থানে ভেড়ি বাধ কেটে ঘেরের পানি সহ যাবতীয় মাছ নায়েব আলীর মৎস্য ঘেরের পানির সাথে মিশিয়ে প্রায় ৫০,০০০ টাকার ক্ষতি সাধন করে। ঘেরের বাসায় থাকা খেপলা জাল, বিদেশী টর্চ লাইট, কোদাল, লাফনা, বিছানার নিচে ঘেরের মাছ বিক্রয় করা নগদ ৪,৫০০ টাকা লুটপাট করে। ঘেরের বাসা, নেট পাটা ও আটন ভাংচুর করে আনুমানিক ২৫,০০০ টাকার ক্ষতি সাধন করে। বাদীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে বাধা নিষেধ করলে অভিযুক্তরা ভয়ভীতি, প্রান নাশ ও ঘের জবর দখলে নেবে বলে হুমকি দিয়ে চলে যায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা।।

ডুমুরিয়ায় শোভনা -ভদ্রদিয়া ব্রীজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিবাদের মুখে কাজ বন্ধ,তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রকৌশলীর….

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

Test

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি

আলিয়াকে নিয়ে হাসপাতালে রণবীর

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুট, থানায় এজাহার দাখিল