শনিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আশাশুনিতে মসজিদের সভাপতির জানাযায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

প্রতিবেদক
Time News
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

আশাশুনি প্রতিনিধি: :::
আশাশুনির পুরাতন জামে মসজিদের সভাপতি রবিউল ইসলাম রবির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বাদ জোহর মাদারদীঘি ময়দানে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
মসজিদের দীর্ঘদিনের সভাপতি রবিউল ইসলাম শুক্রবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। জানাযা নামাজে ইমামতি করেন, সাতক্ষীরা ৩ আসনের নবনির্বাচিত এমপি মু্হাদ্দিস রবিউল বাশার।
আবুল কালাম আজাদ বুলবুলের সঞ্চালনায় নামাজ পূর্ব আলোচনা বক্তব্য রাখেন, পরিবারের সদস্য মশিউল হুদা তুহিন, মরহুমের পুত্র ব্যাংকার শান্ত, ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দীক, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, সাবেক চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম পিন্টু, জামায়াত নেতা নুরুল আফসার মুর্তজা। এসময় থানার অফিসার ইনচার্জ শামীম আহমেদ খান, উপজেলা জামায়াত আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল ইসলাম, জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, আলেম, ইমাম ও সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেন।
জানাযা নামাজ শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার!

ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

সাতক্ষীরা আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

আশাশুনিতে মসজিদের সভাপতির জানাযায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ 

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

ডুমুরিয়ায় বন কর্মকর্তা কর্তৃক উদ্ধারকৃত ঘুঘু পাখি অবমুক্ত

নাগরপুরে বিনা মূল্যে পাট, তিল  ও সার বিতরণ 

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।