সোমবার , ২২ জুন ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

প্রতিবেদক
Time News
জুন ২২, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ

আশাশুনি প্রতিনিধি: :::
আশাশুনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের অভিযোগে কুল্যা ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২০ জুন) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেকে গ্রেফতার করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টায় উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে আমানউল্লাহ সরদারের নির্মাণাধীন ভবনের ছাদ ও নিচতলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সরকারবিরোধী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে পুলিশ রাত ১.১৫ টায় ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। এসময় ভবনের ছাদ থেকে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, আছাফুর রহমান, ইকরামুল ঢালী, জিয়াউর রহমান (৪০), আজিজুল ইসলাম ও রাশিদুল ইসলামকে আটক করা হয়। ভবনের নিচে অবস্থানরত আরও ১০ জন এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা ৫০-৬০ জন দেশীয় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিল বলে স্বীকার করেছে বলে এজাহারে দাবি করা হয়েছে।
এ ঘটনায় মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় ১৬ জনের নাম করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-২২, তারিখ ২১/০৬/২৬। ধারা সন্ত্রাস বিরোধী আইন-২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩।
ওসি শামীম আহমদ খান জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্ধ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে চেয়ার দখল: জামায়াত নেতা কারাগারে

সাতক্ষীরা আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নির্যাতন মামলা

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে………… এস এম মনিরুল হাসান বাপ্পী

সাতক্ষীরায় পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং

ডুমুরিয়ায় মন্দিরের গাছ কেটে নেওয়ার অভিযোগ..

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান 

নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল