বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

প্রতিবেদক
Time News
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ণ

মোঃ আব্দুস সালাম :::

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জুড়ে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে সরব উপস্থিতি বজায় রেখেছেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ইউনিয়ন  বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে রাস্তা ব্রিজ কালভার্ট সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি বর্তমানে মাঠে নেমেছেন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। তার পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন ইউপি নির্বাচনে ঝাউডাঙ্গা ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে রফিকুল ইসলামের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে তার সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে অন্য আরও কয়েকজন বিএনপির নেতার নামও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটের মাঠে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।চেয়ারম্যান পদপার্থী ১৭ বছর হামলা মামলায় নির্যাতিত  ১০ মামলার কারা বরণ কারী  ত্যাগীনেতা ও ইউনিয়ন বিএনপির সভাপতি কলারোয়া কলেজের সাবেক ভিপি  মোঃ রফিকুল ইসলাম বলেন আসন্ন ১১ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগণ তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততা ও দক্ষতার সাথে নিজের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে সাধারন জনগণের উপর অর্পিত গুরুদায়িত্ব সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

সর্বশেষ - সাতক্ষীরা

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরন

মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল’—দাবি জামায়াতের খুলনাঞ্চল পরিচালক এমপি মুহাদ্দিস খালেকের

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 

আশাশুনিতে দুইটি এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

সাতক্ষীরা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১

খর্ণিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল