বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে………… এস এম মনিরুল হাসান বাপ্পী

প্রতিবেদক
Time News
জুলাই ২৩, ২০২৬ ১:৩৫ অপরাহ্ণ

 

ডুমুরিয়া প্রতিনিধি:::

খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আগামীর জন্য একটি সুন্দর সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে হবে। এ দায়িত্ব আমাদের সবার। ভবিষ্যত প্রজন্মের জন্য এর বিকল্প নেই। আর এই লক্ষ্য বাস্তবায়ন করতে হলে রোপন করতে হবে প্রচুর গাছের চারা। দেশটা যদি সবুজ বেষ্টনীতে ঘেরা থাকে তাহলে বৈশ্বিক উষ্ণতা থেকে রেহাই পাওয়া যাবে। এই চিন্তা করতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের গণতন্ত্রের মা বেগম জিয়াও দেশটাকে আগলে রাখতে চেয়েছিলেন। কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। আজ আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেই স্বপ্ন পূরণ করতে চান। আমরা তার নিবেদিত কর্মী। তাই তার কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি অঙ্গীকার করে বলেছিলেন”দেশ ব্যাপি ২০ কোটি বৃক্ষ রোপন”করা হবে। আজ থেকে তার পথচলা শুরু হল। বৃহস্পতিবার বিকেলে খুলনার ডুমুরিয়ায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। ডুমুরিয়া উপজেলা নিবার্হী অফিসার সবিতা সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি)অমিত কুমার বিশ্বাস, জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সরদার আব্দুল মালেক, জেলা যুবদলের মোঃ শামীম কবির, ইউপি চেয়ারম্যান জহিরুল হক, উপজেলা বিএনপির শেখ হাফিজুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, অরুণ গোলদার, শেখ মতিয়ার রহমান বাচ্চু, উপজেলা সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ হামিদুল ইসলাম, ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার, বিএনপি নেতা শাহাদাত হালদার, শেখ শাহিনুর রহমান, যুবদলের মোল্লা মশিউর রহমান, শেখ রবিউল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে তিনি ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে একটি কাঁঠাল গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুট, থানায় এজাহার দাখিল

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ 

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা

কমলগঞ্জে ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, চা শ্রমিকদের হাসপাতাল ঘেরাও

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’২৬ উদ্বোধন

জলবায়ু ও বজ্রপাত ঝুঁকি রোধে আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত জয়ী

সাতক্ষীরা বংশিপুর আশা পেট্রোল পাম্পে তৈল পাননি জরুরি পরিসেবার মানুষেরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নবৃদ্ধ

আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও