বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

প্রতিবেদক
Time News
জুলাই ২৩, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

সা‌কিব হো‌সেন, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের নাগরপুর সলিমাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড  বিএনপি’র সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিলের উপর  বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ   সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বৃহস্পতিবার সকালে উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন এ বিক্ষোভ  ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলিটি ইউনিয়ন বিএনপি’র  কার্যালয় থেকে  বের হয়ে  ইউনিয়নের  বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে  তেবাড়িয়া বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন  অনুষ্ঠিত হয়।
সলিমাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল  ইসলাম বাদশা, সহ-সাংগঠনিক সম্পাদক  শফিদুল ইসলাম মনি,সদস্য ফনির হোসেন ভূঁইয়া, সদস্য  মোঃ  সুমন সিকদার প্রমুখ। প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনায় জড়িত
 নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তরা।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সালেহ আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক  মো.জিয়াউল হক জিয়া, উপজেলা  ছাত্র দলের যুগ্ন আহ্বায়ক মো.রুপন খান, ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক বাদল শেখসহ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য:- গত ১৯ জুলাই  রাত ১১টার দিকে সলিমাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো জামিলুর রহমান জামিলকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের  চিহ্নিত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে  জখম করে । তার অবস্থান  আশংকাজনক  হওয়ায় ওই রাতেই  তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়। তার অবস্থা  আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে নাগরপুর থানায় হত্যা চেষ্টা মামলা হয়েছে।    এ ঘটনায় এখন পযন্ত  কাউকে গ্রেফতার করা হয়নি। তবে দোষিদের গ্রেফতারে অভিযান  অবাহত আছে বলে জানান ওসি জহুরুল ইসলাম।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।সংসদ

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

সাতক্ষীরা আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নির্যাতন মামলা

ডুমুরিয়ায় বন কর্মকর্তা কর্তৃক উদ্ধারকৃত ঘুঘু পাখি অবমুক্ত

জলবায়ু ও বজ্রপাত ঝুঁকি রোধে আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

আশাশুনির খাজরায় চেয়ারম্যান বাচ্চুকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।