ডুমুরিয়া প্রতিনিধি::::
খুলনা-৫ (ডুমুরিয়া -ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, ডুমুরিয়া মডেল মসজিদ সংলগ্নে ইসলামিক কালচারাল সেন্টার করা হবে। তিনি আরও বলেন, ডুমুরিয়া শুধু মডেল মসজিদ নয় সমগ্র ডুমুরিয়া কে মডেল ডুমুরিয়া হিসেবে গড়তে চাই। শুক্রবার মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল মালেক। আলোচনা অংশগ্রহণ করেন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, শেখ ফরহাদ হোসেন, মনিরুজ্জামান সোহাগ, আবরার হোসেন সৈকত,মাওলানা খলিলুর রহমান, হেদায়েত উল্লাহ,হাফেজ মতিয়ার রহমান, হাফেজ আতাউল্লাহ প্রমূখ। এরপর বিকেলে রংপুর ইউনিয়ন পরিষদ মাঠে সন্ধ্যায় শাহপুর বাজার বটমূলে এবং রাতে মিকশিমিল রুদাঘরায় দলীয় নেতা কর্মী ও সকল শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।।।














