ডুমুরিয়া প্রতিনিধি””’
ডুমুরিয়া উপজেলার এক মন্দিরের
গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
থানায় লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম শোভনা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির সংলগ্ন একটি মাঝারি ধরনের ফলজ আম নিয়ে প্রতিপক্ষ যোগি দাসের সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ওই গাছটি ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় যোগি দাস ,সহাদেব দাস ও মিঠুন দাস কাউকে না জানিয়ে কেটে নিয়েছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয় দাসপাড়া কমিটির সভাপতি মৃনাল কান্তি দাস জানান, দীর্ঘদিন ওই ফলজ আম গাছটি আমরা রক্ষনা বেক্ষন করে আসছি হঠাৎ কাউকে না জানিয়ে গাছটি কেটে ফেলায় আমরা বিস্মিত হয়েছি। আমরা এর প্রতিকার চাই। অন্যদিকে অভিযুক্ত যোগি দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাছটি আমাদের লাগানো ছিল তাই আমরা কেটে নিয়েছি।
ঘটনা প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













