মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

বিদ্যালয়ের পানির ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড দিয়ে মারধর

প্রতিবেদক
Time News
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় দুই শিক্ষককে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে ৬০ নং পরাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ ও সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। আহত দুই শিক্ষক বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সাতক্ষীরার ১৪ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিদ্যালয়ের সুপেয় পানি সংরক্ষণের ড্রাম চুরির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক আবু হানিফ ও সহকারী শিক্ষক সিরাজুল ইসলামকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক শ্যামনগর থানায় একটি এজাহার দাখিল করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত চিঠিতে দুই শিক্ষককে মারাত্মক জখম করার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগীয় উপপরিচালক, সাতক্ষীরার পুলিশ সুপার ও শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ডুমুরিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন…

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

আশাশুনিতে স্ত্রীর পরকীয়ায় স্বামীর গলায় রশি দিয়ে আত্মহত্যা

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

Hello world!

Hello world!

আশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনকৃত সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের লক্ষে সভা অনুষ্ঠিত

মাসউক কর্তৃক ভিডব্লিউবি কর্মসূচির দুই দিনব্যাপী ষ্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন