সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

প্রতিবেদক
Time News
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:৪২ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট :

সাতক্ষীরাতে ৯ জানুয়ারী সোমবার ২০২৬ সকাল ১০ টায় এএরআরডি ঢাকা ও স্থানীয়ন সামাজিক সংগঠন স্বদেশ, সিডো, হেড, ক্রীসেন্ট,সামস্ ,সুন্দরবন ফাউন্ডেশন, অর্জন ফাউন্ডেশন, সৃজনী মহিলা লোক কেন্দ্র, তারুন্রের যুব সংঘ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহিদ আঃ রাজ্জাক পার্কে অনুষ্ঠিত মানব বন্ধনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

 

দেশ ব্যপী অনুষ্ঠিত কর্মসুচির অংশ হিসাবে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বদেশ সংস্থার নির্বাহি পরিচালক মানবাধিকার কর্মি মাধব চন্দ্র দত্ত। অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুব নেতা সাবেক পৌর কাউন্সিলর মাছুম বিল্লাহ শাহিন, ভুমিহিন নেতা আঃ সামাদ, শ্যমল বিশ্বাস, আবু জাফর সিদ্দকী, লুইস রানা গাইন, মোঃ আজহারুল ইসলাম, তরিকুল ইসলাম অন্তর,হৃদয় মন্ডল, ইতি খাতুন, ময়না খাতুন,সম্রাট হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আমরা সাতক্ষীরার  মানুষ শান্তিপ্রীয়সহ অবস্থানে বিশ্বাসী। আমরা চাই এখানকার সকল নারী ও সংখ্যালঘু ভোটার  যেন অবাধে , শান্তিপুর্নভাবে ভো দিতে পারে তার নিশ্চয়তা। ইতোমধ্যে সরকারের পক্ষ তেকে সকল ব্যবস্থা নেওয়া হলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা, দুর্ঘটনা বা সহিংসতার আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। এনমকি নির্বাচন কমিশনও যেসব আসনে সহিংস ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে তার একটি তালিকা তৈরি করেছে। তাছাড়া ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায়ও দেশের বিভিন্ন অঞ্চলের ঝুকিপূর্ণ আসনগুলোর একটি তালিকাও প্রকাশ করেছে।

 

আমরা প্রতি নির্বাচনের সময় লক্ষ করি, নির্বাচনের আগে ও পরে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নির্বাচন পূর্বপরবর্তী সহিংসতার নিয়ে এক ধরণের আতংক বিরাজ করে , তাই এই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে আসন্ন করনীয় সস্পর্কে সকল রাজনৈতিক দল ও প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানাই।

 

আশা করি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকল্পে কার্যকর ভূমিকা রাখতে পারবো।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

সাতক্ষীরা তালায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত জয়ী

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

সাতক্ষীরায় যুবদল নেতা নুর ইসলামের তাণ্ডব: এক সপ্তাহে সাংবাদিকসহ তিনজনের ওপর হামলা

সাতক্ষীরা মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দোকাঘর পুড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি

সাতক্ষীরা নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা

সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার ঈদ উপহার বিতরন