সোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন,সাংবাদিকদের ক্ষোভ

প্রতিবেদক
Time News
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি:::

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার রিমান্ড আবেদন করেন পাটকেলঘাটা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান। এর আগে শনিবার দুপুরে সংবাদ প্রকাশ সংক্রান্ত পুরনো শত্রুতার জেরে মব সৃষ্টি করে দু’সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিতে বাদীপক্ষকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবিরের বিরুদ্ধে।

 

প্রাপ্ত তথ্যে জানা যায়, পাটকেলঘাটা টাওয়ার রোড এলাকায় ক তপসিলভুক্ত সরকারি জমিতে বিধি ভঙ্গ করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠে জনৈক ব্যবসায়ী নিরঞ্জন দাসের বিরুদ্ধে।

 

 

অভিযোগের সত্যতা জানতে সাংবাদিক শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলাম সরেজমিনে শনিবার দুপুরে নতুন নির্মাণকৃত দোকানে যান।সরকারি জমির ভূয়া মালিক নিরঞ্জন দাস কাগজপত্র দেখানোর কথা বলে সাংবাদিকদ্বয়কে তার নিজস্ব রাখি বস্ত্রালয়ে ডেকে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যে সেখানে সদলবলে হাজির হন সার ও বীজের ডিলার থানার শাকদহা গ্রামের জামালউদ্দীন। মাস খানেক আগে নিজ এলাকায় বরাদ্দকৃত ইউরিয়া সার সদর উপজেলার চাঁদপুর এলাকায় পাচারকালে ভিডিও রিপোর্ট করেন মাসুদ হাসান মনি।

 

পুরনো সেই রাগ তিনি সফলভাবে প্রয়োগ করেন মনিসহ দু’সাংবাদিকের বিরুদ্ধে। ১০/১২ জন ব্যক্তিকে জড়ো করে শেখ মাসুদ হাসান মনি ও মোহাম্মদ রবিউল ইসলামকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হলে সুচতুর জামাল পুলিশকে খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন। এদিকে এঘটনায় মামলা দিতে চাননি নিরঞ্জন দাস।

 

 

রাতে পাটকেলঘাটা থানার ওসি তাকে চাপ প্রয়োগ করে মামলা দিতে বলেন।এমনকি সোমবার সাতক্ষীরা আদালতে সাংবাদিকদ্বয়ের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এবিষয়ে পাটকেলঘাটা থানার ওসি লুৎফুল কবির জানান, বাদীকে পুলিশ চাপ দিয়ে মামলা দেওয়ার বিষয়টি সত্য নয়। মবকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান । আর রিমান্ড চাওয়ার বিষয়টি নরমাল প্রক্রিয়া বলে জানান তিনি।

অভিযোগের বিষয়ে পাটকেলঘাটা বাজারের সার ও বীজ ব্যবসায়ী জামালউদ্দীন বলেন, ‘‘ আমাকে নিরঞ্জন দাস তার দোকানে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর সার পাচারের বিষয়টি সঠিক নয়। ’’
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন,‘‘ মব সন্ত্রাস বন্ধ করে জনমনে স্বস্তি আনা বর্তমান সরকারের একটি অগ্রাধিকারপ্রাপ্ত কাজ। অথচ পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে দু’জন সাংবাদিককে মধ্যযুগীয় কায়দায় নিরযাতন করা হয়েছে। বিষয়টি দু:খজনক।’’

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

ডুমুরিয়ায় শোভনা -ভদ্রদিয়া ব্রীজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: প্রতিবাদের মুখে কাজ বন্ধ,তদন্ত করে ব্যবস্থার আশ্বাস প্রকৌশলীর….

এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

মঠবাড়িয়ায় সাইবার আইনের মামলায় সাংবাদিক নাসির উদ্দিনের জামিন

পিরোজপুরে মাদকবিরোধী পদযাত্রা ও সচেতনতামূলক স্টিকারিং কর্মসূচি অনুষ্ঠিত

জলবায়ু ও বজ্রপাত ঝুঁকি রোধে আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন

আশাশুনিতে মসজিদের সভাপতির জানাযায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

সাতক্ষীরা নার্সিং ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় মায়ের বকুনিতে ছাত্রীর আত্মহত্যা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি