মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

মঠবাড়িয়ায় সাইবার আইনের মামলায় সাংবাদিক নাসির উদ্দিনের জামিন

প্রতিবেদক
Time News
জুলাই ২১, ২০২৬ ৫:৪৩ পূর্বাহ্ণ

 

পিরোজপুর অফিস : :

পিরোজপুরের মঠবাড়িয়ায় দায়ের করা একটি সাইবার আইনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন।
সোমবার (২০ জুলাই) মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সালাম। শুনানিতে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, অ্যাডভোকেট খলিলুর রহমান, অ্যাডভোকেট শামিম আহমেদ ও অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুবেল অংশ নেন। শুনানি শেষে আদালত নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক নাসির উদ্দিনের সহকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন জেলার ব্যক্তিদের নামে কথিত ভুয়া চেক সংক্রান্ত মামলা করে হয়রানি করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সময় কয়েকজন সাংবাদিকও আইনি নোটিশ পান বলে তারা অভিযোগ করেন।
এ ঘটনায় গত ৩ জুলাই মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে কয়েকজন ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে নিজেদের হয়রানির অভিযোগ তুলে ধরেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে ওই অভিযোগের ভিত্তিতে একজন ভুক্তভোগী আদালতে পৃথক একটি মামলা দায়ের করেন।
অন্যদিকে, মামলার বাদী সঞ্জীব কর্মকার সাংবাদিক নাসির উদ্দিনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি মঠবাড়িয়া থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।
এ বিষয়ে সাংবাদিক নাসির উদ্দিনের দাবি, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত এবং পেশাগত দায়িত্ব পালনের কারণে তাঁকে হয়রানি করতে এটি করা হয়েছে।

 

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

মাসউক কর্তৃক ভিডব্লিউবি কর্মসূচির দুই দিনব্যাপী ষ্টাফ ওরিয়েন্টেশন সম্পন্ন

ডুমুরিয়ায় মন্দিরের গাছ কেটে নেওয়ার অভিযোগ..

সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাতক্ষীরা আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সহ গ্রেফতার-২

সাতক্ষীরা আশাশুনিতে শান্তি ও সম্প্রীতি সার্কেলের কনফারেন্স ও মতামত গ্রহন

ঝাউডাঙ্গায় ইউনিয়ন যুবদলের আয়োজনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

সাতক্ষীরার পাটকেলঘাটায় মব সন্ত্রাস করে পুলিশে সোপর্দ করা দু’সাংবাদিকের বিরুদ্ধে আদালতে পাঁচদিনের রিমান্ডের আবেদন,সাংবাদিকদের ক্ষোভ

নাগরপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ।

আশাশুনির বড়দলের জাহিদুল  এক মাস নিখোঁজ

নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ