বুধবার , ৪ মার্চ ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Time News
মার্চ ৪, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ

 

জি এম সোহরাব হোসেন , সাতক্ষীরাঃঃ

 

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।
এ সময় সাতক্ষীরা জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিএম সোহরাব হোসেন সাতক্ষীরা নিউ মার্কেট থেকে পাকাপোলের মোড় ও পাকাপোল থেকে কেষ্ট ময়রার মোড় কেষ্ট ময়রার মোড় পর্যন্ত যানজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভা শেষে জেলার সার্বিক নিরাপত্তা জোরদার ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান 

ডুমুরিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন…

ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল।সংসদ

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

ঝাউডাঙ্গা আঞ্চলিক প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।

সাতক্ষীরায় ‘লুক মেন সেলুন’-এর উদ্বোধন

সাতক্ষীরা আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

আশাশুনিতে মৎস্য ঘেরের বাঁধ কেটে মাছ লুট, থানায় এজাহার দাখিল

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ