রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

মধুখালীতে সীমাহীন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদক
Time News
এপ্রিল ২৬, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ণ

 

সুজল খাঁন, মধুখালী( ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বয়স্ক, এসএসসি পরীক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, দিনের বেলা প্রচণ্ড তাপদাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের ভেতর ও বাইরে কোথাও স্বস্তি মিলছে না। বিশেষ করে রাতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে বলেও জানা গেছে।

এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, নিয়মিত বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এতে তাদের পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে এবং মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে।

এদিকে ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় দোকানপাট ও ছোট ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, বিশেষ করে ফ্রিজ, কুলিং সিস্টেম ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রনির্ভর ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

সাধারণ মানুষের প্রশ্ন, দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্ত্বেও কেন এ ধরনের চরম লোডশেডিং দেখা দিচ্ছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে এলাকাবাসী মধুখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডিএজিএম-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে………… এস এম মনিরুল হাসান বাপ্পী

সাতক্ষীরা বংশিপুর আশা পেট্রোল পাম্পে তৈল পাননি জরুরি পরিসেবার মানুষেরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নবৃদ্ধ

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন,হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিস্কার

খুলনা ডুমুরিয়ায় শোভনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় কৃষকদলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন…

দক্ষিণ কাটিয়ায় চুরি ও মাদক ঠেকাতে এলাকাবাসীর মতবিনিময়..

আসন্ন ১৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরাতে সংখ্যালঘু, আদিবাসী ও নারী ভোটারদের নিরাপত্তা সুরক্ষা ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা নিশ্চিত করতে মানব বন্ধনে দাবি।

আশাশুনির লেবুখালী ও নারায়নবাড়ী খাল পুনঃ খনন কাজ উদ্বোধন করলেন ইউএনও

সাতক্ষীরা আশাশুনিতে শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার-১

জলবায়ু ও বজ্রপাত ঝুঁকি রোধে আমাদের টিম’র ২০হাজার খেজুর বীজ ও তালা গাছ রোপন