শুক্রবার , ২৪ জুলাই ২০২৬ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

দক্ষিণ কাটিয়ায় চুরি ও মাদক ঠেকাতে এলাকাবাসীর মতবিনিময়..

প্রতিবেদক
Time News
জুলাই ২৪, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

আব্দুর রহমান:

 

 

সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া গ্রামে দীর্ঘদিন ধরে চুরি ও মাদক কারবারের অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি এলাকার বিভিন্ন স্থানে এসির তার, মসজিদের বৈদ্যুতিক তারসহ নানা সামগ্রী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এবং মাদকের বিস্তার রোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দক্ষিণ কাটিয়া গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং চুরি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, এলাকায় চুরি ও মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয়দেরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ মাহবুবউল্লাহ, শেখ শফিউল্লাহ মনি, কায়ছারুজ্জামান হিমেল, সাইদুর রহমান হিমু, তরিকুল ইসলাম, পাপিয়া, এসএম শহিদুল ইসলাম, কাজী মো. রওনাক, শামীম হোসেন কুরাইশী, শেখ বাদশাহ, সৈয়দ সাব্বির আহমেদ, আশিকুর রহমান, শেখ আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সভায় স্থানীয়রা দক্ষিণ কাটিয়া এলাকায় চুরি ও মাদকবিরোধী একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটির মাধ্যমে নিয়মিত নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এলাকাবাসী জানান, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কাটিয়াকে চুরি ও মাদকমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান 

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

মালিকানা জমি ও স্থাপনার ক্ষতি পুরণের দাবিতে,, ‎ডুমুরিয়ায় ঝুলে আছে হাসানপুর ব্রিজ নির্মাণ কাজ !

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের শীর্ষে আশাশুনি

চুকনগরে বণিক সমিতি সভাপতির ওপর হামলা: প্রতিবাদে ব্যবসায়ীদের ৪ মহাসড়ক অবরোধ

আশাশুনির বড়দলের জাহিদুল  এক মাস নিখোঁজ

দক্ষিণ কাটিয়ায় চুরি ও মাদক ঠেকাতে এলাকাবাসীর মতবিনিময়..

সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সাতক্ষীরা আশাশুনিতে এক ইউপি সদস্যর বিরুদ্ধে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে হয়রানির অভিযোগ

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা