মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনকৃত সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের লক্ষে সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Time News
জুলাই ১৪, ২০২৬ ১২:৫০ অপরাহ্ণ

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনকৃত সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের লক্ষে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা যাচাই বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
সভার সভাপতি জেলা প্রশসাক কাউসার আজিজ বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রানালয়ের অধীনস্থ একটি কল্যাণ ট্রাস্ট যা সারা দেশের সাংবাদিকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদানের জন্য কাজ করে থাকে। তিনি এসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত অর্থ সাংবাদিকদের সম্মান বৃদ্ধি ও কাজের গতিশীলতা আনতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জেলার সকল সাংবাদিকদের আবেদন যাচাই বাছাই শেষে বিভিন্ন ক্যটাগরির সর্বমোট ৪৫টি আবেদন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।##

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

নাগরপুরে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ

বৈশ্বিক উষ্ণতা থেকে রক্ষা পেতে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে………… এস এম মনিরুল হাসান বাপ্পী

২০৩০ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন নেইমার!

সাতক্ষীরায় ৪টি আসনেই জামায়াত জয়ী

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আশাশুনির বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলেন জামায়াত কর্মীরা 

সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদনকৃত সাতক্ষীরার সাংবাদিকদের আবেদনসমুহ যাচাই বাছাইয়ের লক্ষে সভা অনুষ্ঠিত

বাক্স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

সাতক্ষীরা পূবালী ব্যাংকে ৩ দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন কার্যক্রমের শুভ উদ্বোধন।।