বুধবার , ১১ মার্চ ২০২৬ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

প্রতিবেদক
Time News
মার্চ ১১, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ

 

মিলন বিশ্বাস, সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত জেলার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে মন্দিরের একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৮ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে। ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (১১ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানান, চোরেরা মায়ের বাড়ি মন্দিরের কালীমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকার ও দানবাক্সের অর্থ চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে—চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি ‘মায়ের জিভ’, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ, চার আনা ওজনের দুই জোড়া পেটি, প্রায় পাঁচ ভরি রুপা, দানবাক্সের নগদ সাত হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য শিক্ষক দীপাসিন্ধু তরফদার বলেন, “দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”
সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউল করিম জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু তথ্য পাওয়া গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নাগরপুরে বিনা মূল্যে পাট, তিল  ও সার বিতরণ 

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা

আশাশুনিতে দুইটি এম্বুল্যান্স হস্তান্তর ও সংস্কারকৃত ধান্যহাটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন

দক্ষিণ কাটিয়ায় চুরি ও মাদক ঠেকাতে এলাকাবাসীর মতবিনিময়..

আশাশুনিতে মসজিদের সভাপতির জানাযায় ইমামতি করেন এমপি রবিউল বাশার

সামনে তেলের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডুমুরিয়ায় বন কর্মকর্তা কর্তৃক উদ্ধারকৃত ঘুঘু পাখি অবমুক্ত

আশাশুনির খাজরায় চেয়ারম্যান বাচ্চুকে অপসারণের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ

নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ