সোমবার , ১৩ জুলাই ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কলাম
  6. কৃষি ও পরিবেশ
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. জেলার সংবাদ
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. পরিবেশ
  15. ফটো গ্যালারি

আলিয়াকে নিয়ে হাসপাতালে রণবীর

প্রতিবেদক
Time News
জুলাই ১৩, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ

ক্যামেরা-লাইট ফেলে হঠাৎ আলিয়া ভাটকে নিয়ে হাসপাতালে রণবীর কাপুর। আজ সোমবার মুম্বাইয়ের ব্রান্দার একটি হাসপাতালে দেখা গেছে এ তারকা দম্পতিকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এরইমধ্যে পাপারাজ্জিদের তোলা ছবি ছড়িয়ে পড়েছে এদিকে সামাজিক মাধ্যমে। আলিয়া-রণবীরকে হাসপাতালে দেখতেই নেটিজেনদের কৌতূহল। তবে কি ফের মা হতে চলেছেন আলিয়া? প্রশ্ন অনেকের মনে। বিষয়টি মোটেই সেরকম না। জানা গেছে, চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলেন তারা। তবে কার চোখে সমস্যা জানা যায়নি।

এদিন দুজনকে ক্যাজুয়াল পোশাকে দেখা গেছে। আলিয়ার পরনে ছিল সাদা কলারের নীল ও সাদা স্ট্রাইপযুক্ত পোলো টি-শার্ট। সঙ্গে হালকা নীল রঙের ডেনিম জিন্স। অন্যদিকে রণবীর পরেছিলেন একটি ঢিলেঢালা বেজ রঙের বাটন-ডাউন শার্ট এবং গাঢ় ধূসর রঙের কার্গো প্যান্ট। মাথায় টুপি এবং চোখে স্পোর্টি টিন্টেড সানগ্লাস।

সম্প্রতি মুক্তি পেয়েছে আলিয়া অভিনীত সিনেমা ‘আলফা’। এতে স্পাইয়ের চরিত্রে দেখা গেছে তাকে। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রণবীরের ‘রামায়ণ’। এতে রামের চরিত্রে দেখা যাবে ছোট কাপুরকে। এছাড়া স্বামী-স্ত্রী একসঙ্গে ধরা দেবেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

ডুমুরিয়ায় সনাতনী ভোটে ধানের শীষের বিজয় ‎প্রভাবশালী বিএনপি নেতাদের নিজ কেন্দ্রেও বিপর্যয় !

আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

সাতক্ষীরার ভোমরায় বিজিবির অভিযানে ৫ কেজি রাসায়নিকসহ আটক-১

কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা।।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. ফয়সাল আহমেদের যোগদান 

আশাশুনির বুধহাটা বাজারে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা

মধুখালীতে সীমাহীন লোডশেডিং জনজীবন বিপর্যস্ত

সাংবাদিক সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন,হামলার ঘটনায় ৪ যুবদল নেতা বহিস্কার